০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নতুন করে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৫৭৮ Time View

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, গত দেড় দশকে এই এলাকায় বহু বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল হয়েছে। সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শহরের চিহ্নিত মাদক স্পটগুলো নির্মূল এবং দুর্নীতির লাগাম টেনে ধরা হবে।

বেকার তরুণদের কর্মসংস্থানের বিষয়ে তারেক রহমান বলেন, জেলাভিত্তিক কারিগরি ও ভাষা শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

শহরের জলাবদ্ধতা নিরসন এবং কৃষি কাজের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেন তারেক রহমান। তিনি জানান, নদী–নালা ও খাল ভরাট হয়ে যাওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বিএনপি সরকার গঠন করলে তিনি নিজে উপস্থিত থেকে এ কর্মসূচি শুরু করবেন।

এ ছাড়া মসজিদ-মাদ্রাসার খতিব, ইমাম ও মোয়াজ্জিনদের জন্য সম্মানী ও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি বলেন, এতে ধর্মীয় নেতারা সম্মানজনক উপায়ে হালাল আয়ের সুযোগ পাবেন।

ট্যাগঃ

নতুন করে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে

সময়ঃ ১২:০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬