০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চকবাজারে সহকর্মীর ছুরিকাঘাতে কর্মচারী নিহত

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮৬ Time View
প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার মিটফোর্ড কালিবাড়ী এলাকায় কর্মস্থলে হেলাল (২০) নামে সহকর্মীর ছুরিকাঘাতে আমিরলাল সরদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকায় একটি প্লাস্টিক গোডাউনের কর্মচারী ছিলেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ওই গোডাউনে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

মৃত আমিরলালের চাচাতো ভাই মো. জসিম সরদার জানান, তারা মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামের বাসিন্দা। বাবার নাম তালেব সরদার।

জসিম সরদার আরও জানান, শুক্রবার সকালে কারখানার মালিক আমির হোসেন মিটফোর্ড গোডাউনে গিয়ে আমিরলালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহতের বুকে ও পেটে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক ঘটনার পর থেকে হেলাল পলাতক রয়েছেন।

চকবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, অভিযুক্ত হেলালকে আটকের চেষ্টাসহ বিস্তারিত ঘটনা জানতে তদন্তের কাজ চলছে।

এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

চকবাজারে সহকর্মীর ছুরিকাঘাতে কর্মচারী নিহত

সময়ঃ ১২:০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫