০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির ৩১ দফা জনগণের মুক্তির সনদ: ড. কিবরিয়া

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৫৭৮ Time View
বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের লিফলেট বিতরণ

গাইবান্ধা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফাকে দেশের জনগণের মুক্তির সনদ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া মণ্ডল।

রোববার (১২ অক্টোবর) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পৌর শাখায় লিফলেট বিতরণের সময় তিনি এ কথা বলেন।

প্রফেসর ড. কিবরিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা আগামীতে দেশের মুক্তির সনদে পরিণত হবে। এই ৩১ দফার আলোকে বিএনপি দেশ পরিচালনা করবে। এটি হচ্ছে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিকনির্দেশনা।

এসময় উপস্থিত ছিলেন- গোবিন্দগঞ্জ উপজেলা সমবায় দলের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, গোবিন্দগঞ্জ পৌর শাখা সমবায় দলের সভাপতি রেজভী পাটান, গোবিন্দগঞ্জ উপজেলা জাসাসের সদস্য রাজিব সরকার, শাখাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আউয়াল ও বাশার, শাখাহার ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য আমিনুল, শাখাহার ইউনিয়ন যুবদলের নেতা তৌহিদ, হযরত আলী প্রমুখ।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিএনপির ৩১ দফা জনগণের মুক্তির সনদ: ড. কিবরিয়া

সময়ঃ ১২:০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫