০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীর ঘরে পুলিশ কনস্টেবল, অতঃপর…

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৫৭৭ Time View

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ২৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:৪২, ২৪ অক্টোবর ২০২৫

ইমরুল কায়েস ও মৌসুমি আক্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে এক পুলিশ কনস্টেবলকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছেন এলাকাবাসী। পরে তাদের মধ্যে বিয়ে হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামে প্রবাসীর স্ত্রী মৌসুমি আক্তারের ঘর থেকে ইমরুল কায়েস নামের ওই কনস্টেবলকে আটক করা হয়। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে তাদের বিয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানিয়েছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল এবং গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাটা গ্রামের ইমরুল কায়েস গোপনে বৃহস্পতিবার রাতে সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারী গ্রামের মালয়েশিয়া প্রবাসী এরশাদুলের স্ত্রীর ঘরে প্রবেশ করেন। স্থানীয়রা তাদেরকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে আটকে রাখেন। 

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মৌসুমী আক্তার ও ইমরুল কায়েসের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হত। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি।”

ঢাকা/মাসুম/রফিক

ট্যাগঃ
জনপ্রিয় খবর

প্রবাসীর স্ত্রীর ঘরে পুলিশ কনস্টেবল, অতঃপর…

সময়ঃ ১২:০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫