০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচনের শঙ্কায় জামায়াত প্রার্থীর অভিযোগ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৫৫৫ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ৮ জানুয়ারি ২০২৬  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ইশরাত ফারজানার সঙ্গে জেলা জামায়াতের আমিরসহ ৫ সদস্যের একটি দল নিয়ে সাক্ষাৎ করেন তিনি।

জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন অভিযোগ করেন, বিভিন্নভাবে জামায়াতের প্রার্থীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আসন্ন নির্বাচনে বিএনপির মদদপুষ্ট প্রিজাইডিং অফিসার নির্ধারণ করাসহ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখার বিষয়ে আশ্বস্ত করেছেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বলেন, ‘‘ঠাকুরগাঁও-১ আসনের জামায়েতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন মৌখিকভাবে কিছু অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/হিমেল/রাজীব

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচনের শঙ্কায় জামায়াত প্রার্থীর অভিযোগ

সময়ঃ ১২:০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬