১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সন্দেহজনক হলফনামা আগে আমাদের হাতে দিন

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫৫৭ Time View

সাংবাদিকদের দুদক চেয়ারম‌্যান 

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ১১ জানুয়ারি ২০২৬  

জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থীদের স‌ন্দেহজনক হলফনামা সবার আগে দুদককে দি‌তে সাংবা‌দিক‌দের প্রতি আহ্বান জা‌নি‌য়ে‌ছেন সংস্থা‌টির চেয়ারম‌্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

র‌বিবার (১১ জানুয়ারি) দুদক বি‌টের সাংবাদিকদের সংগঠন র‌্যাকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তি‌নি এ আহ্বান জানান।

হলফনামা অনুসন্ধানে সাংবাদিকদের সহ‌যোগিতা চে‌য়ে দুদকের চেয়ারম্যান বলেন, “হলফনামায় কোনো কোনো ব্যক্তির সম্পদ নিয়ে আপনারা যদি সন্দিহান হন, অনুগ্রহ করে আপনারা এটা সবার আগে আমাদের হাতে দিন। আপনারা নিজেরাও তো অনুসন্ধানকারী। অনুসন্ধান করে আমাদেরকে সহায়তা করুন। হলফনামায় প্রদর্শিত হয়নি, এরকম সম্পদের মালিককে আগামী দিনের শাসক হিসেবে আমরা চাইব না।”

২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হলফনামা নি‌য়ে দুদক ও নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে সেই সময় শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো, জা‌নি‌য়ে ড. মোহাম্মদ আবদুল মোমেন ব‌লেন, “আপনাদের মনে করিয়ে দিই, ২০০৮ সালের নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পদের হলফনামায় যে বিবরণী দিয়েছিলেন এবং বাস্তবে আমরা যে সম্পত্তি পেয়েছি, তার মধ্যে ছিল বিস্তর ব্যবধান। সে সময় যদি দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করত, তাহলে সেই সময়েই তার প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল। কিন্তু, সেটি বাতিল হয়নি।”

তিনি বলেন, “আমাদের প্রত্যাশা, সবার জন্য সুশাসন এবং ন্যায়বিচার। কাজেই ন্যায়নিষ্ঠ এবং সুবিচারসম্পন্ন একটি রাষ্ট্র গঠন করার জন্য যা যা প্রয়োজন, আমাদের প্রত্যাশা—এ বছর আমরা সেগুলো পাব। তারপরও কতগুলো সংকট থেকে যায়। দুর্নীতি তো আমাদের একটি বড় সংকট এমনিতেই। এই দুর্নীতি যাতে নিরসন হয়, আমরা সেদিকটা নজর রাখ‌ছি।”

র‌্যাকের সভাপতি শাফি উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাবারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদ ও সচিব মোহাম্মদ খালেদ রহীম এবং র‌্যাকের সদস্যরা।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সন্দেহজনক হলফনামা আগে আমাদের হাতে দিন

সময়ঃ ১২:০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬