১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে নিভে গেল জীবন প্রদীপ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫৫৫ Time View

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১২ জানুয়ারি ২০২৬  

গাইবান্ধায় মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় কাবিল হোসেন মন্ডল (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাই হাতেম আলী।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাজিরকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাবিল হোসেন মন্ডল উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের নজির হোসেন নজু মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কাবিল হোসেন তার বড় ছেলের বিয়ের দাওয়াত দিতে ভাই হাতেম আলীকে নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়স্বজনের বাড়ির উদ্দেশে বের হন।। গাজিরকুড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিবোঝাই ট্রাক্টর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই কাবিল হোসেন মারা যান। আহত অবস্থায় হাতেম আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/মাসুম/রাজীব

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে নিভে গেল জীবন প্রদীপ

সময়ঃ ১২:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬