০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৫ Time View

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ১ ফেব্রুয়ারি ২০২৬  

সাতক্ষীরা জেলা নাগরিক ঐক্যের সভাপতি ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে ২১৭ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) শহরের কাটিয়া নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।

বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ বলেন, সাতক্ষীরা জেলা বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। আজকের এই যোগদানের ফলে দল আরো গতিশীল হবে। আমি বিশ্বাস করি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলের এই গণজোয়ার দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরো শক্তিশালী করবে।

ডক্টর রবিউল ইসলাম খান বলেন, বিএনপির সঙ্গে যুগপৎভাবে রাজনীতি করার অভিজ্ঞতা আমাদের পূর্ব থেকেই আছে। ভবিষ্যৎ দিনগুলোতে আমরা বিএনপির রাজনীতি ভালোভাবেই করতে পারব; বিশ্বাস আছে।

যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন প্রমুখ।

ঢাকা/শাহীন/রাজীব

ট্যাগঃ

নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সময়ঃ ১২:০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬