০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের পক্ষে আইসিসির পক্ষপাত নিয়ে প্রশ্ন তুললেন নাসের হুসেইন

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪২ Time View

রাজনীতি-সংবেদনশীল ক্রিকেট ইস্যুতে পাকিস্তান ও বাংলাদেশের পারস্পরিক ঐক্যের প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণে ধারাবাহিকতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন তিনি। বিশেষ করে ভারতের ক্ষেত্রে সংস্থাটির অবস্থান নিয়ে।

এক আন্তর্জাতিক ক্রীড়া প্ল্যাটফর্মে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নাসের বলেন, ‘‘বিশ্বকাপের মতো বড় আসরে অংশগ্রহণ ও নিয়ম প্রয়োগের প্রশ্নে আইসিসির আচরণ সব দেশের জন্য একরকম নয় বলে মনে হয়। তার ভাষায়, কিছু উচ্চপর্যায়ের ঘটনায় ভারতের প্রতি সংস্থাটির নরম অবস্থান স্পষ্ট হয়ে ওঠে।’’

নাসের হুসেইনের মতে, আসল প্রশ্ন একটাই যদি ভবিষ্যতে কোনো বিশ্বকাপ শুরুর এক মাস আগে ভারত সরকার জানায় যে তারা নির্দিষ্ট কোনো দেশে খেলতে চায় না, সেক্ষেত্রে কি আইসিসি একইভাবে কঠোর অবস্থান নেবে? নাকি তখন নিয়ম ভিন্নভাবে ব্যাখ্যা করা হবে? এই প্রশ্নের উত্তর একমাত্র আইসিসিই দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সাবেক এই ইংলিশ ব্যাটার জোর দিয়ে বলেন, ‘‘এখানে কোনো নির্দিষ্ট দেশকে আক্রমণ করার বিষয় নয়; মূল কথা হলো সবার জন্য একই নিয়ম প্রয়োগ করা। তার মতে, বাংলাদেশকে যেভাবে দেখা হবে, পাকিস্তানকেও সেভাবেই দেখতে হবে। আবার ভারতের ক্ষেত্রেও একই মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত। অর্থ বা দর্শকসংখ্যার প্রভাব যেন সিদ্ধান্তে প্রাধান্য না পায়।’’ এই দাবিই তুলেছেন তিনি।

নাসের আরও বলেন, ‘‘বারবার পাকিস্তান ও বাংলাদেশের মতো দলগুলোকে চাপে রাখলে বা প্রান্তিক করে ফেললে আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিযোগিতামূলক ভারসাম্য নষ্ট হয়। এতে একসময় ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতাগুলো একপেশে হয়ে যায়। যা শেষ পর্যন্ত খেলাটারই ক্ষতি করে।’’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও রাজনীতির প্রভাব বাড়ছে বলে মন্তব্য করেন নাসের। তিনি প্রশ্ন তোলেন, ‘‘ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো কি পাকিস্তানি বা বাংলাদেশি ক্রিকেটারদের সমান সুযোগ দিচ্ছে?’’ তবে এ ক্ষেত্রে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের উদ্যোগের প্রশংসা করেন তিনি, যেখানে বিষয়টির ওপর নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাক্ষাৎকারের শেষদিকে নাসের হুসেইন বলেন, বাংলাদেশ নিজেদের ক্রিকেটারদের পক্ষে দাঁড়িয়েছে। আর পাকিস্তান সেই অবস্থানে সমর্থন জানিয়ে পাশে থেকেছে; এটি তার কাছে ইতিবাচক লেগেছে। রাজনীতি নয়, ক্রিকেটকেই অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘একসময় সবাইকে বলতে হবে, এবার রাজনীতি বাদ দিয়ে খেলায় ফিরে আসার সময়।’’

ট্যাগঃ
জনপ্রিয় খবর

অন্তর্বর্তী সরকারের সাফল্য কিসে, জানালেন প্রেস সচিব 

ভারতের পক্ষে আইসিসির পক্ষপাত নিয়ে প্রশ্ন তুললেন নাসের হুসেইন

সময়ঃ ১২:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬