০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা কারাগারে অসুস্থ আ.লীগ নেতার হাসপাতালে মৃত্যু

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪২ Time View

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬  

গাইবান্ধা জেলা কারাগারে অসুস্থ আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা শামিকুল ইসলাম সরকার লিপন (৫৭) হাসপাতালে মারা গেছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শামিকুল ইসলাম সরকার লিপন পলাশবাড়ী পৌরসভার বৈরি হরিণমারী গ্রামের আব্দুল জোব্বার সরকারে ছেলে ও পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান বলেন, “শনিবার রাত ১১টার দিকে কয়েদি শামিকুল ইসলাম সরকার লিপন বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তিনি মারা যান।”

২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকা থেকে শামিকুল ইসলাম সরকার লিপনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন।

ঢাকা/মাসুম/রাজীব

ট্যাগঃ

গাইবান্ধা কারাগারে অসুস্থ আ.লীগ নেতার হাসপাতালে মৃত্যু

সময়ঃ ১২:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬