০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘খামোশ’ বলতেও অনুমতি লাগবে!

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৩ Time View

প্রকাশিত: ১৮:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬  

শত্রুঘ্ন সিনহা

বলিউডের বরেণ্য অভিনেতা শত্রুঘ্ন সিনহা। সিনেমায় তার কিছু সংলাপ কাল পরিক্রমায় এখনো টিকে আছে। গুরুগম্ভীর গলায় তার বলা ‘খামোশ’ সংলাপটি এখনো কানে বাজে। ১৯৭৮ সালে ‘বিশ্বনাথ’ সিনেমায় এই সংলাপ বলেছিলেন শত্রুঘ্ন। 

গল্প-আড্ডায় তো বটেই, এই সংলাপ আজও ব্যবহার করা হয় নানা সিনেমা-সিরিজে। ঠিক এই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছেন শত্রুঘ্ন। বিনা অনুমতিতে এই সংলাপ ব্যবহার বন্ধ করতে আদালতে গেলেন এই অভিনেতা। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ নিয়ে বম্বে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। শত্রুঘ্নর পক্ষ থেকে মামলাটি দায়ের করেছেন তার ছেলে লাভ সিনহা। অভিনেতার অভিযোগে, তার সংলাপ তো বটেই, সেই সঙ্গে ছবি-কণ্ঠস্বরও হরহামেশাই নানা প্ল্যাটফর্মে ব্যবহার করা হচ্ছে। আর এসব কনটেন্ট বাণিজ্যিকভাবেও দারুণ ব্যবসা করছে। শত্রুঘ্ন আদালতকে জানিয়েছেন, কোথাও তার অনুমতি নেওয়া হয়নি। 

মেটা, এক্স, গুগলসহ আন্তর্জাতিক টেক সংস্থা, ই-কমার্স সংস্থা, ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং টেলিকম বিভাগের নামও মামলায় উল্লেখ করা হয়েছে। কোনো সংস্থা কিংবা ব্যক্তি যাতে তার অনুমতি ছাড়া ‘খামোশ’ শব্দটি ব্যবহার করতে না পারে, সে বিষয়ে আদালতের সাহায্য চেয়েছেন অভিনেতা। পাশাপাশি ২০ কোটি রুপি ক্ষতিপূরণও চেয়েছেন এই তারকা।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

‘খামোশ’ বলতেও অনুমতি লাগবে!

সময়ঃ ১২:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬