০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সৌদির সঙ্গে মিলিয়ে চাঁদপুরের ৪০ গ্রামে রোজা বুধবার থেকে

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪১ Time View

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার (১৮ ফেব্রুয়ার ) থেকে চাঁদপুরের ৪০টি গ্রামে পবিত্র সিয়াম সাধনা শুরু হচ্ছে। অর্থাৎ তারা সাহরি করবেন বুধবার সোহবে সাদিকে।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা প্রতি বছরই সৌদির সঙ্গে রোজা রাখেন এবং ঈদ উদযাপন করেন।

সাদ্রা দরবার শরিফের বর্তমান পীর শায়েখ মো. আরিফ চৌধুরী বলেন, “আমরা আজ (মঙ্গলবার) রাতে তারাবি পড়ব, সেহরি খাব এবং ফজর থেকে শুরু করে সারা দিন রোজা পালন শুরু করব। ২৯ শাবান  চাঁদ দেখা গিয়েছে; আগামী দিন পহেলা রমজান।”

বুধবার থেকে রোজা রাখবেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাশারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ কচুয়া ও শাহরাস্তির বেশ কয়েকটি গ্রামের মানুষ।

সাদ্রার হামিদিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত মাওলানা আবু ইছহাক ১৯২৮ সাল থেকে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতিনীতির প্রচলন শুরু করেন। তার মৃত্যুর পর থেকে তার ছয় ছেলে এ মতবাদ চালিয়ে আসেন। এর মধ্যে পীরের বড় ছেলে আবু যোফার মোহাম্মদ আব্দুল হাইয়ের মৃত্যুর পর এখন তার ছেলে আরিফও এই মতবাদ ধরে রেখেছেন। 

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সৌদির সঙ্গে মিলিয়ে চাঁদপুরের ৪০ গ্রামে রোজা বুধবার থেকে

সময়ঃ ১২:০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬