০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এক ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪২ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬  

আব্দুস সাত্তার টুনু ও রফিকুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে মাত্র এক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আনসার ক্যাম্প সংলগ্ন বেলেপুকুর মহল্লার বাসিন্দা আব্দুস সাত্তার টুনু (৭৫) বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর শোকের মধ্যে ভোর ৪টার দিকে আলিনগর এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৭০) চোর ধরতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, চোর তাড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে রফিকুলের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 

মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের এমন আকস্মিক বিদায়ে বেলেপুকুর ও আলিনগর এলাকায় শোকের পরিবেশের সৃষ্টি হয়।

ঢাকা/শিয়াম/বকুল 

ট্যাগঃ
জনপ্রিয় খবর

এক ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

সময়ঃ ১২:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬