ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “ভালো ও জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত। তবে, অন্যায় ও জুলুমের প্রশ্নে তীব্র বিরোধিতা অব্যাহত থাকবে।”
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচনের পর আমরা আশা করেছিলাম, নতুন গঠিত রাজনৈতিক সরকার সহিংসতা বন্ধে কাজ করবে। কিন্তু, নির্বাচনের আগে আমাদের দলের সঙ্গে যেভাবে সহিংসতা হয়েছে; ঠিক একইভাবে নির্বাচন-পরবর্তী সময়েও ঘটছে।”
এ সময় দলীয় নেতাকর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও আদর্শিক অবস্থান অটুট রাখার আহ্বান জানান তিনি।
সম্মেলনে কেন্দ্রীয়, জেলা, মহানগরসহ জামায়াতের বিভিন্ন ইউনিটের পুরুষের পাশাপাশি নারী নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ঢাকা/মাহমুদুল/রাজীব
Voice24 Admin 



