০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এক তরুণীকে বাড়িতে আটকে এক বন্ধু, অটোরিকশায় নিয়ে দুই বন্ধুর ধর্ষণ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৫৪৩ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ৫ মার্চ ২০২৬   আপডেট: ১৭:৫৭, ৫ মার্চ ২০২৬

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে এক তরুণীকে (১৭) বাড়িতে আটকে ও অটোরিকশায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় একটি সিএনজিচালিত অটোরিকশা।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রায় চার মাস আগে সুনামগঞ্জের ভৈরব নামে এক যুবকের সঙ্গে সিলেটের বিশ্বনাথ উপজেলার এক তরুণীর পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

সেই সম্পর্কের সূত্র ধরে মেয়েটি সুনামগঞ্জ চলে আসে। সে সময় ভৈরব মেয়েটিকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে বন্ধু সোহেলের মাধ্যমে মেয়েটিকে সিলেট ফেরত পাঠানোর ব্যবস্থা করেন ভৈরব।

তখন তরুণীর সঙ্গে সোহেলের পরিচয় হয়। পরে সোহেল ও তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখালে তরুণী সোহেলের কাছে চলে আসে। সোহেল তরুণীকে প্রায় দুই সপ্তাহ নিজ বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেন।

গত ১ মার্চ ভিকটিমকে সুনামগঞ্জ শহরের একটি বাসায় রেখে সিলেট চলে যান সোহেল। মেয়েটি বাড়ি ফিরতে চাইলে সোহেলের বন্ধু এরশাদ ও মাসুম তাকে পৌঁছে দেওয়ার কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশায় তোলে। পরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ এলাকার একটি নির্জন স্থানে নিয়ে অটোরিকশার ভেতরই সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দেয়। পরে সুনামগঞ্জ সদর থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও সোহেল, মাসুম ও এরশাদকে ভিন্ন এলাকা থেকে আটক করে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, “আমরা ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। সেই সঙ্গে ভিকটিমকে চিকিৎসা প্রদানসহ যাবতীয় আইনি সহায়তা প্রদান করা হচ্ছে। আটক তিন জনের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/মনোয়ার/রাজীব

ট্যাগঃ

ফেসবুকে প্রেম, দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার

এক তরুণীকে বাড়িতে আটকে এক বন্ধু, অটোরিকশায় নিয়ে দুই বন্ধুর ধর্ষণ

সময়ঃ ১২:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬