০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদকের টাকার জন্য বসতঘরে আগুন

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৫৫৫ Time View

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৮ মার্চ ২০২৬  

পটুয়াখালীতে মাদকের টাকার জন্য নিজের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে বিশ্বজিৎ রায় বিশু (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (৮ মার্চ) সকালে শহরের টাউন জৈনকাঠি এলাকার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বিশ্বজিৎ রয় বিশু ওই এলাকার অতুল রয়ের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিশ্বজিৎ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন এবং নির্যাতন করতেন। তার অত্যাচারে স্ত্রী, সন্তান ও মা বাড়ি ছেড়ে ঢাকায় চলে গেছেন। রবিবার সকালে মাদকের টাকার জন্য পারিবারিক কলহের জেরে তিনি নিজের বসতঘরে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা অভিযুক্ত বিশ্বজিৎ রয় বিশুকে আটক করে রাখলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “আগুন লাগার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। স্থানীয়রা জানান, আগুন লাগানো ব্যক্তি মাদকাসক্ত এবং তাকে বেঁধে রাখা হয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। যেহেতু এটি তার বাবার ঘর, তাই পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ইমরান/রাজীব

ট্যাগঃ

মাদকের টাকার জন্য বসতঘরে আগুন

সময়ঃ ১২:০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬