০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কৃতিকা-গৌরবের বিয়ে

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৫৪১ Time View

প্রকাশিত: ১৮:০০, ১০ মার্চ ২০২৬  

কৃতিকা ও গৌরব

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী কৃতিকা কামরা। তার হবু বর অন্য কেউ অভিনেতা ও উপস্থাপক গৌরব কাপুর। এরই মধ্যে এ জুটির বিয়ের নিমন্ত্রণপত্র নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।  

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, আগামী ১১ মার্চ, মুম্বাইয়ে গৌরবের বাড়িতে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন কৃতিকা ও গৌরব। বিয়ের অনুষ্ঠানে জনসমাগম হবে না। বরং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের মানুষেরা এই পর্ব শেষ করবেন। তবু সেই তালিকায় থাকবেন বিনোদন জগত ও ক্রীড়া অঙ্গনের বেশ কিছু পরিচিত মুখ, যা এই আয়োজনকে আরও বিশেষ করে তুলবে। 

কৃতিকা ও গৌরবের বিয়ের নিমন্ত্রণপত্র আলোচনার জন্ম দিয়েছে। যা একেবারে সাবেকি বিয়ের নিমন্ত্রণপত্রের মতো নয়। সাদা-কালোয় লেখাপত্র। গৌরব ও কৃতিকা যৌথভাবে লেখেন, “আমরা আমাদের বিবাহিত জীবনের শুরুটা আপনাদের সঙ্গে উদযাপন করতে চাই। শান্তভাবে। কোনো তাড়াহুড়ো না করে। তাড়াতাড়ি আসবেন। আমাদের সঙ্গে গোটা রাত কাটাবেন।” 

চিরাচরিত প্রীতিভোজের বদলে বিয়ের পরের দিন পার্টির আয়োজন করেছেন গৌরব-কৃতিকা। দক্ষিণ মুম্বাইয়ের একটি ভেন্যুতে সেই সন্ধ্যার আয়োজন করা হবে। এ আয়োজনের পরিবেশটা একটু অন্যরকম মেজাজের। বলা যায়, কিছুটা জ্যাজ মিউজিকের মাদকতা, কিছুটা পুরনো দিনের স্পিকইজি বারের রহস্যময় আবহ।  

অতিথিদের বলা হয়েছে, চাইলে একটু আগেই এসে পড়তে পারেন, ধীরে ধীরে সন্ধ্যায় ডুবে যেতে পারেন, আর ইচ্ছে হলে রাত যতদূর গড়াবে ততক্ষণ সঙ্গেই থাকতে পারেন।

ঢাকা/শান্ত

ট্যাগঃ

কৃতিকা-গৌরবের বিয়ে

সময়ঃ ১২:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬