০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিজেই বুকে গুলি চালিয়ে শেষ কোস্টগার্ড সদস্য

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৫৪৪ Time View

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ১১ মার্চ ২০২৬  

এম সালেহ আহমেদ। ফাইল ফটো

বাগেরহাটের মোংলায় নিজের কাছে থাকা ইস্যুকৃত বাহিনীর অস্ত্রের গুলিতে এক কোস্টগার্ড সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে এ ঘটনা ঘটে।

নিহতের নাম এম সালেহ আহমেদ (৪২)। তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়ন ঢুলিগাতী গ্রামে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গুলির শব্দ শুনে আশপাশে থাকা কোস্টগার্ড সদস্যরা গার্ড রুমে ছুটে গিয়ে সালেহ আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে খুলনা উপশম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোংলা থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, “কোস্টগার্ড সদস্য সালেহ আহমেদ নিজেই বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।”

ঢাকা/আমিনুল/রাজীব

ট্যাগঃ

নিজেই বুকে গুলি চালিয়ে শেষ কোস্টগার্ড সদস্য

সময়ঃ ১২:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬