০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় নৌবাহিনীর টহল জোরদার

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৫৫৪ Time View

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ১২ মার্চ ২০২৬   আপডেট: ২২:২৬, ১২ মার্চ ২০২৬

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

দেশের সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) চট্টগ্রামস্থ নৌবাহিনী সদর দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি, এলপিজি, পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলসহ বিভিন্ন ধরনের জ্বালানি ক্রুড অয়েলবাহী জাহাজের মাধ্যমে দেশে আসে। এসব জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী নিয়মিত নজরদারি চালিয়ে আসছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম সমুদ্রবন্দর সংলগ্ন এলাকা, গভীর সমুদ্র এবং জ্বালানি পরিবহন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নৌবাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে যুদ্ধজাহাজ ও দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে নজরদারি চালানো হচ্ছে।

দেশের জ্বালানি নিরাপত্তা ও সমুদ্রপথে বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 
 
ঢাকা/রেজাউল/বকুল 

ট্যাগঃ
জনপ্রিয় খবর

জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় নৌবাহিনীর টহল জোরদার

সময়ঃ ১২:০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬