০৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংসদের বিশেষ কমিটিতে গেল ১৩৩ অধ্যাদেশ 

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫৪১ Time View

প্রকাশিত: ১৭:৪৭, ১৫ মার্চ ২০২৬   আপডেট: ১৭:৪৯, ১৫ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন রবিবার (১৫ মার্চ) অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এ কমিটি অধ্যাদেশগুলো পর্যালোচনা করে আগামী ২ এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন দেবে।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। প্রস্তাব অনুমোদনের পর অধ্যাদেশগুলো কমিটিতে পাঠানো হয়। 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক রবিবার সকাল ১১টায় শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করলে তা পরবর্তী সংসদের প্রথম বৈঠকে তুলতে হয়। গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে আইনমন্ত্রী এ অধ্যাদেশগুলো সংসদে তুলেছিলেন।

সাধারণত, কোনো বিল যাচাই করে সংসদে প্রতিবেদন দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। তবে, এখনো মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়নি। তাই, অধ্যাদেশগুলো যাচাই ও পর্যালোচনার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা/এএএম/রফিক

ট্যাগঃ

সংসদের বিশেষ কমিটিতে গেল ১৩৩ অধ্যাদেশ 

সময়ঃ ১২:০০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬