১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলের ভরাট হওয়া সব খাল খনন করা হবে: টুকু

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৫৪৯ Time View

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ১৬ মার্চ ২০২৬  

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “দেশের নদী ও খাল পুনরুদ্ধারে সরকার একটি বড় কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় সারা দেশে ২০ হাজার কিলোমিটারেরও বেশি নদী ও খাল খনন করা হবে।”

সোমবার (১৬ মার্চ) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় রাজখাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “রাজখাল খননের মধ্য দিয়ে জেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হলো। টাঙ্গাইলের যেসব খাল ভরাট হয়ে গেছে পর্যায়ক্রমে সেগুলো খনন করা হবে। এতে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে এবং কৃষি ও মৎস্য খাত উপকৃত হবে।”

তিনি বলেন, “দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থা সচল এবং শুকনো মৌসুমে পানির সংকট দূর করতে খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির মাধ্যমে তৃণমূলের কৃষকদের আরো স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে।”

টুকু আরো বলেন, “নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। মানুষের ভোটের কালি মোছার আগেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।”

ঢাকা/কাওছার/রাজীব

ট্যাগঃ

টাঙ্গাইলের ভরাট হওয়া সব খাল খনন করা হবে: টুকু

সময়ঃ ১২:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬