০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫৪৫ Time View

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ১৮ মার্চ ২০২৬  

বৈরি আবহাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়। তবে, এই রুটে এখনো লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, “ঝড়ো হাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে দুটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়ে। তবে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সিরিয়াল অনুযায়ী যানবাহন ও যাত্রী পারাপার শুরু হয়েছে।”

ঢাকা/চন্দন/রাজীব

ট্যাগঃ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

সময়ঃ ১২:০০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬