০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‎সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দলে হামজা-শামিত

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৫৪৬ Time View

আসন্ন দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) । সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ এবং ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে প্রধান কোচ হাভিয়ের কাবরেরা বেছে নিয়েছেন ২৩ জনকে।  

প্রাথমিক দল ঘোষণার পর গত এক সপ্তাহ ধরে ঢাকায় ক্যাম্পে অনুশীলন করছিলেন ২৮ জন ফুটবলার। সেখান থেকে ৫ জনকে বাদ দিয়ে স্কোয়াড চূড়ান্ত করেছেন কোচ। মূল দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ, ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম।

লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভিয়েতনামে গিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। শামিত শোম দেশে ফিরে অনুশীলন করছেন দলের সঙ্গে। দেশের বাইরে থাকা বাকিরাও চলে এসেছেন। 

৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার দল। আজ রাতেই ভিয়েতনামের উদ্দেশ্যে উড়াল দেবেন তারা। 

এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। বাছাইপর্বে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১টি জয়ে বাংলাদেশের পয়েন্ট কেবল ৫। গত নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে একমাত্র জয়টি পেয়েছিল বাংলাদেশ। বাকি চার ম্যাচের দুটিতে ড্র এবং দুটিতে হারের স্বাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

চূড়ান্ত দল
গোলরক্ষক:
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন
মিডফিল্ডার: হামজা চৌধুরী, কাজেম শাহ, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শামিত সোম
ফরোয়ার্ড: আরমান ফয়সাল, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, সুমন রেজা।

ট্যাগঃ

‎সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দলে হামজা-শামিত

সময়ঃ ১২:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬