০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদগাহের নাম পরিবর্তনকে কেন্দ্র করে ১৪৪ ধারা

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ৫৪৪ Time View

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ২০ মার্চ ২০২৬   আপডেট: ২২:১৮, ২০ মার্চ ২০২৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের দিমুখা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নাম পরিবর্তনকে কেন্দ্র করে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শুক্রবার (২০ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম ঈদের দিন সকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দিমুখা ও মুন্দইল গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত ঈদগাহ মাঠে দীর্ঘদিন ধরে আশপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে আসছেন। তবে, সম্প্রতি মাঠটির নাম পরিবর্তন ও মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এ অবস্থায় সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪৪ ধারা জারি করেছেন।

জারিকৃত আদেশ অনুযায়ী, ঈদের দিন সকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ঈদগাহ মাঠ ও সংলগ্ন প্রায় ৪০০ গজ এলাকায় সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইকিংসহ যেকোনো ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ওই এলাকায় বিস্ফোরক দ্রব্য বহন এবং যেকোনো প্রকার উসকানিমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। তবে, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বলেন, “এ বিষয়ে একাধিকবার উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনো পক্ষ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে।”

ঢাকা/কাওছার/রাজীব

ট্যাগঃ

ঈদগাহের নাম পরিবর্তনকে কেন্দ্র করে ১৪৪ ধারা

সময়ঃ ১২:০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬