০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৫৪৫ Time View

প্রকাশিত: ১৭:৪৯, ২৩ মার্চ ২০২৬   আপডেট: ১৮:০২, ২৩ মার্চ ২০২৬

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করে, তবে ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র এবং উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রগুলোতে হামলা চালানোর ইরানের হুমকির পর ট্রাম্পের এই পদক্ষেপটি আসলো।

ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলোচনা সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে। 

তিনি লিখেছেন, “চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের সাপেক্ষে, আমি যুদ্ধ বিভাগকে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো এবং সমস্ত সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছি।”

ঢাকা/শাহেদ

ট্যাগঃ

ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প

সময়ঃ ১২:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬