০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আড়াল ভেঙে ইন্দ্রাণী বললেন, আমি ফুরিয়ে যাইনি

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৫৪৭ Time View

প্রকাশিত: ১৭:৪৯, ২৩ মার্চ ২০২৬   আপডেট: ১৮:০১, ২৩ মার্চ ২০২৬

ইন্দ্রাণী হালদার

ভারতীয় বাংলা সিনেমার প্রখ্যাত অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমা ও ধারাবাহিকে কাজ করেছেন। শুধু বাংলাতেই নয়, হিন্দি টেলিভিশনেও সফল ইন্দ্রাণী হালদার। বেশ কিছু হিন্দি সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী।  

এখন কোনো মাধ্যমেই তার উপস্থিতি নেই, গত চার বছরে কোনো টিভি সিরিয়ালেও তার দেখা মিলেনি। শুধু তাই নয়, কোথাও দেখাও যায় না তাকে। ফলে ভক্ত-অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, হঠাৎ কেন উধাও হলেন ইন্দ্রাণী? অবশেষে আড়াল ভেঙে এ প্রশ্নের উত্তর দিয়েছেন এই অভিনেত্রী।   

ইন্দ্রাণী হালদার বলেন, “এই বিরতি অনিচ্ছাকৃত। কোমরে গুরুতর আঘাতের কারণে প্রায় দেড় বছর শয্যাশায়ী ছিলাম। স্টেরয়েড নেওয়ার ফলে ওজন বেড়ে যায়। এই ধাক্কা সামলে ওঠার আগেই লিগামেন্ট ছিঁড়ে আরও ছয় মাসের ভোগান্তি। গত সেপ্টেম্বর থেকে জিমে গিয়ে নিজেকে আগের ছাঁচে গড়ার লড়াই চালাচ্ছি। এখন ওজন ঝরিয়ে আগের অবস্থায় অনেকটাই ফিরে এসেছি।” 

ভারতীয় বাংলা সিনেমার প্রথম সারির পরিচালকদের সিনেমায় আপনাকে কেন দেখা যায় না? এ প্রশ্নের জবাবে ইন্দ্রাণী হালদার বলেন, “কৌশিক গাঙ্গুলি বা সৃজিত মুখার্জির মতো পরিচালকরা যখন ভালো কাজ করছিলেন, তখন তারা আমাকে নেননি। নিলেই করতাম। তবে আমি ফুরিয়ে যাইনি, ভালো প্রস্তাব এলে সিনেমা বা সিরিয়াল—সব করব।” 

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এ অভিনেত্রী বহুবার ‘স্বজনপোষণ’ নিয়ে অভিযোগ করেছেন। এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে ইন্দ্রাণী হালদার বলেন, “আমরা যে যার ভাগ্যে করে খাই। কারো আটকানো বা পুশিংয়ে ভাগ্য পাল্টায় না। আমার ভাগ্য ও যোগ্যতায় পরিচালকরা যা দেওয়ার দিয়েছেন, সেটুকুই আমি পেয়েছি।”

ঢাকা/শান্ত

ট্যাগঃ

আড়াল ভেঙে ইন্দ্রাণী বললেন, আমি ফুরিয়ে যাইনি

সময়ঃ ১২:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬