০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সরকার প্রতিটি অঙ্গীকার পূরণ করবে: দুলু

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৫৪৩ Time View

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ২৪ মার্চ ২০২৬  

জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২  আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার জনগণের কাছে দেওয়া প্রত্যেকটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পূরণ করতে বদ্ধপরিকর।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) নাটোর জেলা পরিষদ কার্যালয় চত্বরে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

নির্বাচনের একমাসের মধ্যে সরকার প্রধান প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং ইমাম মোয়াজ্জিন ও অন্যান্য ধর্ম গুরুদের ভাতা প্রদান কার্যক্রম শুরু করেছেন। এছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী শহীদ জিয়ার যুগান্তকারী খাল খনন কর্মসূচিও সরকার ইতোমধ্যে শুরু করেছেন বলে জানান তিনি। 

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণের কার্যক্রম সরকার শুরু করতে যাচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষক সার বীজ ও কীটনাশক বিনামূল্যে পাবেন। এরই মধ্যে সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ ও  জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।

ঢাকা/আরিফুল/বকুল

ট্যাগঃ

সরকার প্রতিটি অঙ্গীকার পূরণ করবে: দুলু

সময়ঃ ১২:০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬