০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘জমি কম দেওয়ায়’ বাবার কবর ভাঙচুর

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৫৪১ Time View

ভাগে কম জমি দেওয়া হয়েছে অভিযোগ তুলে বাবার কবর ভাঙচুর করছেন ছেলে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা দেড়টার দিকে গাইবান্ধা সদর উপজেলার আনালেরতাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর এলাকাজুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবক প্যান্ট ও গেঞ্জি পড়ে হাতে শক্ত কিছু একটা দিয়ে কবরের চারপাশে আঘাত করছেন এবং গালি দিচ্ছেন। এ সময় বাঁশ ও প্লাস্টিকের জাল দিয়ে কবরের চারপাশ ঘেরা খুঁটি গুলো লাথি মেরে ভেঙে ফেলেন তিনি। কবরের বেড়া ভাঙচুর করে তছনছ করার পর তিনি শান্ত হন।

খোঁজ নিয়ে জানা গেছে, ভাঙচুর করা কবরটি আনালেরতাড়ি গ্রামের মৃত আবদুল মান্নান মিয়ার। কবর ভাঙচুর করা ব্যক্তির নাম শাহ আলম। তিনি মান্নান মিয়ার ছোট ছেলে।

এলাকাবাসীর ভাষ্য, আবদুল মান্নান মারা যাওয়ার আগে চার বিঘা জমি তার বড় ছেলে জালাল উদ্দিন, দ্বিতীয় ছেলে ইকবাল মিয়া, তৃতীয় ছেলে রেজ্জাক মিয়া, চতুর্থ ছেলে এজাদুল মিয়া ও পঞ্চম ছেলে শাহ আলমের মধ্যে ভাগ করে দেন। দ্বিতীয় ছেলেকে বেশি জমি দেওয়া হয়েছে এবং শাহ আলমকে কম জমি দেওয়া হয়েছে অভিযোগ করেন শাহ আলম। ক্ষুব্ধ শাহ আলম মঙ্গলবার বেলা দেড়টার দিকে তার বাবার কবরে গিয়ে ভাঙচুর করেন। স্থানীয়রা সেই ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন।

অভিযোগের বিষয়ে জানতে শাহ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাই মিয়া বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। ছেলেটি যে ঘটনাটি ঘটিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক।”

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগঃ

‘জমি কম দেওয়ায়’ বাবার কবর ভাঙচুর

সময়ঃ ১২:০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬