০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাহুলের মৃত্যু নিয়ে প্রশ্ন: মামলা করবেন প্রিয়াঙ্কা?

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০০:৫২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৫৪১ Time View

‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে ডুবে মারা গেছেন ভারতীয় বাংলা সিনেমার তারকা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিং সেটে উপস্থিত ব্যক্তিদের বয়ান বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এসব বক্তব্যের সঙ্গে রাহুলের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের কোনো মিলই নেই। বরং পরস্পর বিরোধী মন্তব্য পাওয়া গেছে।  

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো দায় স্বীকার করেনি শুটিং সংশ্লিষ্ট কেউ। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের গাফিলতি স্পষ্ট। এ নিয়ে টলিউডের বহু তারকা বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় কলকাতার আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে মিটিং ডাকা হলেও, পরে তা বাতিল করা হয়। এরপর প্রশ্ন উঠছে, কোনো বিশেষ মানুষ বা প্রযোজনা সংস্থাকে বাঁচাতে এসব করছেন না তো? এ পরিস্থিতিতে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারে মামলা করার খবর সামনে এসেছে।  

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। গলফগ্রিন থানায় মামলাটি দায়ের করতে পারেন তিনি। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি প্রিয়াঙ্কা। 

টলিউড প্রযোজক, পরিচালক ও অভিনেতা অরিন্দম শীলের একটি পোস্ট সবার নজর কেড়েছে। এ পোস্ট শেয়ার করেছেন প্রযোজক রাণা সরকারও। রাহুলের মৃত্যুর বিচার চেয়ে কয়েকটি প্রশ্ন তুলেছেন অরিন্দম শীল—

এক. সত্যিই কি অনুমতি ছাড়া অন্য রাজ্যে গিয়ে শুটিং হচ্ছিল?

দুই. জোয়ারের সময় সমুদ্রে শুটিং করার সিদ্ধান্ত কে নিয়েছিল? এই সিদ্ধান্ত কখনো কোনো অভিনেতার নেওয়ার কথা নয়।

তিন. দুই দিন পার হয়ে গেল। কিন্তু প্রযোজনা সংস্থা এখনো চুপ কেন?

চার. কেন এত বিভ্রান্তিকর বিবৃতি দেওয়া হচ্ছে?

পাঁচ. সমুদ্রে নামার আগে কি যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল? যদি না নেওয়া হয়ে থাকে, তাহলে এখন পর্যন্ত প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে না কেন?

ট্যাগঃ

রাহুলের মৃত্যু নিয়ে প্রশ্ন: মামলা করবেন প্রিয়াঙ্কা?

সময়ঃ ১২:০০:৫২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬