১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে অপহৃত ৬ জেলে মুক্তিপণে মুক্ত 

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৫৪১ Time View

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে বনদস্যুদের হাতে অপহৃত ১০ জেলের মধ্যে ছয়জন মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে আনারুল, ইমরান ও সুশান্ত এবং এর একদিন আগে সাদ্দাম, ইউনুস আলী ও সাইফুল ইসলাম নিজের বাড়িতে ফিরে আসেন।

গত ৩০ মার্চ সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ এবং মামুন্দো নদী থেকে ‘ডন’ ও ‘আলিফ ওরফে আলিম’ বাহিনীর পরিচয়ে তাদের অপহরণ করা হয় বলে ফিরে আসা জেলেরা জানান।

ফিরে আসা জেলে ও তাদের স্বজনরা জানান, সাদ্দামের মুক্তিপণ বাবদ ৪০ হাজার, আনারুল, সুশান্ত ও ইমরানের কাছ থেকে মাথাপিছু ৩৫ হাজার টাকা মুক্তিপণ নিয়েছে বনদস্যুরা। এছাড়া ইউনুস আলী ও সাইফুল ইসলামের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা গুনতে হয়েছে। তবে এনামুল ও হযরতসহ চার জেলের এখনো কোনো খোঁজ মেলেনি।

মুক্তি পাওয়া জেলেরা জানান, বনদস্যু ডন বাহিনী ও আলিফ ওরফে আলিম বাহিনীর পরিচয়ে সশস্ত্র বনদস্যুরা সুন্দরবন দাপিয়ে বেড়াচ্ছে।

ফিরে আসা জেলে সাদ্দাম হোসেন জানান, তিনি ৪০ হাজার টাকা পরিশোধ করে মুক্তি পেয়েছেন। তার সঙ্গে ইউনুস আলী ও সাইফুল গাইনও ফিরে এসেছেন।

ভুক্তভোগীরা আরো জানান, তারা সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মাছ ও কাঁকড়া আহরণের উদ্দেশ্যে বনে প্রবেশ করেন। দস্যুরা টার্গেট করে তাদের ধরে নিয়ে যায় এবং পরে পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। 

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মো. ফজলুল হক বলেন, ভুক্তোভোগী জেলেদের পরিবারের পক্ষ থেকে তাদের এখনো কিছু জানানো হয়নি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এ ধরনের ঘটনায় জেলেরা অনেক সময় নিজেদের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। অপহৃতদের জীবনের ঝুঁকির কারণে তারা পুলিশকে তথ্য দিতে চান না। 

তিনি আরো বলেন, তবে বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। 

ট্যাগঃ

সুন্দরবনে অপহৃত ৬ জেলে মুক্তিপণে মুক্ত 

সময়ঃ ১২:০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬