০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত ব্যক্তি নিহত

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৫৪২ Time View

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ৭ এপ্রিল ২০২৬  

যশোরের অভয়নগর উপজেলায় ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার নওয়াপাড়া মডেল স্কুল রোডে তাকে গণপিটুনি দেওয়া হয়। 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূরুজ্জামান জানান, বেশ কিছু দিন ধরে অভয়নগর উপজেলায় ইজিবাইক চুরি হচ্ছে। সর্বশেষ সোমবার (৬ এপ্রিল) সকালে চলিশিয়ায় শরিফুল ইসলামের ইজিবাইক চুরি হয়। তিনি এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন। 

তিনি আরো জানান, এরইমধ্যে আজ (মঙ্গলবার) দুপুরে তিনি খবর পান, নওয়াপাড়া মডেল স্কুল রোডে ইজিবাইক চোর সন্দেহে অজ্ঞাত এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে জনতা। গুরুতর জখম হওয়ায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ঢাকা/রিটন/বকুল

ট্যাগঃ

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত ব্যক্তি নিহত

সময়ঃ ১২:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬