০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানী মেডিকেলে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দেবেন কাল

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৫৭২ Time View

হামলার ঘটনায় সুনামগঞ্জের ছাতকের খৈতর গ্রামের শিমুল আহমদ (৩৫), তাঁর স্ত্রী নাজিরা সিদ্দিকা (৩২) ও ছাতক থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা জাবেদ মিয়াকে (৩০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে শনিবার বিকেলে তাঁদের সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হয়।

কর্মবিরতিতে থাকা শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ আট দফা দাবি জানান। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তাঁরা। আজ দুপুরে হাসপাতালের পরিচালকসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আবারও বৈঠক করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেওয়া হয় এবং নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করার কথা জানানো হয়। এরপর শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তবে তাঁরা জানান, আগামীকাল সকাল থেকে তাঁরা কাজে যোগ দেবেন।

ট্যাগঃ

ওসমানী মেডিকেলে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দেবেন কাল

সময়ঃ ১২:০৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬