মহেষগৌরী গ্রামের কৃষক আমজদ আলী প্রথম আলোকে বলেন, উগলা বিলে তাঁর আট বিঘা জমির ধান এখন পানির নিচে। দ্রুত পানি না নামলে ধান পচে যেতে পারে।
কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, এবার উপজেলার হাকালুকি হাওরসহ বিভিন্ন নিচু এলাকায় ৮ হাজার ৭০৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ভারী বৃষ্টিতে ও উজানের ঢলে হাওর এলাকার জমিতে পানি প্রবেশ করতে পারে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পানি দ্রুত নেমে যাবে, ফসলের তেমন ক্ষতি হবে না। তিনি এ বিষয়ে খোঁজ নেবেন বলে জানান।
Voice24 Admin 













