০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের মানুষ অতিথিকে মাথায় করে রাখেন: সুস্মিতা

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৩ Time View

প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় সুস্মিতার বিপরীতে অভিনয় করছেন সিয়াম আহমেদ। এ সিনেমার শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন সুস্মিতা। বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ বলে জানিয়েছেন এই অভিনেত্রী।  

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে এসেছিলেন সুস্মিতা চ্যাটার্জি। ভারতীয় একটি গণমাধ্যমে এ অভিনেত্রী জানান, বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ সুস্মিতা। খাওয়া, যত্নের কোনো ত্রুটি ছিল না। ওপার বাংলার মানুষ অতিথিকে মাথায় করে রাখেন।  

তবে বাংলাদেশে আসার পর স্থানীয় ভাষা নিয়ে জটিলতায় পড়েছিলেন সুস্মিতা। এ অভিনেত্রীর ভাষায়, “প্রথম প্রথম ভাষা বুঝতে একটু সমস্যা হয়েছে। কারণ আমি কাঠঘটি। তার উপরে শহুরে মানু। কিন্তু শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেলাম।” 

তাহলে সুস্মিতা শুটিংয়ের সময়ে কীভাবে সংলাপ বলেছেন? স্বাভাবিকভাবে প্রশ্নটি সামনে চলে আসে। এ বিষয়ে অভিনেত্রী বলেন, “ওদের কয়েকটি কমন কথা আছে। যেমন: অনেক মজা হয়েছে। কিংবা প্যারা দিবেন না। এসব বলতে গিয়ে কতবার হেসে ফেলেছি।” 

সুস্মিতা চ্যাটার্জি

এরপর সিনেমার গোটা টিম পাড়ি দেয় শ্রীলঙ্কায়। সেখানে নাওয়া-খাওয়া ভুলে শুটিং করেন। ফাঁকে ফাঁকে আড্ডা, দেশ দেখতেও ভুল করেননি। সিনেমাটির নায়ক সিয়াম আহমেদ তাদের গানের একটি দৃশ্যের ছবি দিনকয়েক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন। সেই ছবি দেখে বাংলাদেশি দর্শকরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলেও জানান সুস্মিতা। 

রোমান্স থেকে রক্তপাত—সবই ‘রাক্ষস’ সিনেমায় রয়েছে। এতে সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে তাকে প্রেম করতে দেখা যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। 

২০১৯ সালে সুস্মিতা চ্যাটার্জি মডেল হিসেবে যাত্রা শুরু করেন। অল্প সময়ের মধ্যে ফ্যাশন দুনিয়ায় নিজের পরিচিতি তৈরি করেন। নিজেকে একজন চাহিদাসম্পন্ন মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেন।  

সুস্মিতা চ্যাটার্জি

২০২১ সালে চলচ্চিত্রে পা রাখেন সুস্মিতা চ্যাটার্জি। রোমান্টিক-ড্রামা ঘরানার ‘প্রেম টেম’ তার অভিষেক চলচ্চিত্র। এতে নায়িকা হিসেবে অভিনয় করেন। এটি পরিচালনা করেন অনিন্দ্য চ্যাটার্জি। সিনেমাটি মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। 

ট্যাগঃ

বাংলাদেশের মানুষ অতিথিকে মাথায় করে রাখেন: সুস্মিতা

সময়ঃ ১২:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬