০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম নগরে ব্যস্ততম সড়ক দেবে গর্ত

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫৪২ Time View

চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায় একটি সড়কের এক পাশ দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের পর হিজড়া খালের প্রবর্তক সেতুর পাশে সড়কের কিছু অংশ দেবে যায়। এ কারণে সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

দেবে যাওয়া সড়কের পাশেই হিজড়া খালে প্রতিরোধদেয়ালের নির্মাণকাজ চলছে। ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই কাজ করা হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

ট্যাগঃ

চট্টগ্রাম নগরে ব্যস্ততম সড়ক দেবে গর্ত

সময়ঃ ১২:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬