মাঝেমধ্যেই বেবি বাম্পের বেশ কিছু ফটোশুট ইনস্টাগ্রামে ভাগ করেছেন সোনম। বড় ছেলের বয়স বছর তিন হলেও এখনো সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি সোনম। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কি একই রকম কড়া নিয়ম জারি রাখবেন সোনম? নাকি একই সঙ্গে প্রকাশ্যে আনবেন দুই পুত্রকে, এখন সেটাই দেখার।
প্রথম সন্তানের মা হওয়ার পর থেকেই অভিনয় থেকে দূরে আছেন সোনম। তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের ক্রাইম থ্রিলার ছবি ‘ব্লাইন্ড’-এ। প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার আগেই যে ছবির শুটিং শেষ করেছিলেন অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে
Voice24 Admin 







