০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দাবানল লাগে কেন

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৫৪১ Time View

তোমরা তো জানো, পৃথিবীর বয়স মোটামুটি ৪০০ কোটি বছর। এর মধ্যে নিজে নিজে আগুন লেগে যাওয়ার মতো অবস্থা বা পরিবেশ তৈরি হয়েছে গত ৪০-৬০ কোটি বছরে। এর আগে প্রাকৃতিকভাবে লাগা আগুন জ্বালানোর জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান পৃথিবীতে ছিল না। যখন ফটোসিন্থেসিস প্রক্রিয়ায় পৃথিবীর বায়ুতে ধীরে ধীরে যখন অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে, তখন গাছপালা বেড়ে যায়। জীবের জীবনমানে উন্নতি ঘটে। এ সময় থেকে প্রায় ৬০ কোটি বছর আগে শুরু হয় প্রাকৃতিকভাবে লাগা আগুন তথা দাবানলের ঘটনাগুলো। মূলত প্যালিওজোয়িক যুগে আগুন লাগার শর্তগুলো দ্রুত বিকশিত হতে শুরু করে।

আগুন ধরার জন্য প্রয়োজন হয় জ্বালানি। অক্সিজেন ও তাপ আগুন ধরায়। যেখানে বন জন্মায়, সেখানে জ্বালানি সরবরাহ হয় মূলত উদ্ভিদের জীবাশ্ম থেকে। ফটোসিন্থেসিস প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়, যা আমাদের চারপাশে বায়ুতে থাকে। এরপর শুধু দরকার হয় তাপ। প্রাকৃতিক জ্বালানি, যেমন কাঠ, পাতা, ঝোপঝাড়ের তাপমাত্রা ৩০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তখন এগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জ্বলতে শুরু করে। এই শিখা আশপাশের জ্বালানিকে পূর্ব প্রস্তুত করে ও আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে না পারলে বনে আগুন লেগে যায়। যাকে বলে দাবানল।

ট্যাগঃ

যারা সংবিধান ছুড়ে ফেলতে চায়, তারা একাত্তরের পরাজিত শক্তি: সমাজকল্যাণমন্ত্রী

দাবানল লাগে কেন

সময়ঃ ১২:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬