০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কণ্ঠশিল্পী আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ মার্চ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫৪২ Time View

বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে করা মামলায় রায় ঘোষণার তারিখ ৯ মার্চ নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এই তারিখ ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ এই মামলাটিতে দুজন সাক্ষী তাঁদের জবানবন্দি দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের জেরা করেন। জেরা শেষ হওয়ায় আদালত ৯ মার্চ মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার তারিখ ধার্য করেন।

ট্যাগঃ

কণ্ঠশিল্পী আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ মার্চ

সময়ঃ ১২:০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬