ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে গতকাল শনিবার ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ বলেছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে গতকাল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনাও ঘটেছে।
যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরুর পর শনিবারের এসব হামলাকে ‘সবচেয়ে জোরালো’ বলে মনে করেছেন ফিলিস্তিনিরা। গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায় কার্যকর হয়। আর এর দ্বিতীয় পর্যায় শুরু হয় চলতি বছরের শুরুর দিকে।
Voice24 Admin 











