০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গ্রামীণ ব্যাংকের ৫০ বছর ও নোবেল পাওয়ার ২০ বছর উপলক্ষে অধ্যাপক ইউনূসকে সংবর্ধনা

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৫৪৩ Time View

বক্তব্যে অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের সূচনালগ্নের সংগ্রামের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কঠিন বাস্তবতা থেকেই ক্ষুদ্রঋণ কার্যক্রমের ধারণার জন্ম। সে সময় চট্টগ্রামের জোবরা গ্রামের দরিদ্র নারীদের মাত্র পাঁচ টাকা করে ঋণ দিয়ে বাঁশের ঝুড়ি তৈরি ও বিক্রির উদ্যোগের মধ্য দিয়েই এই ধারণার ভিত্তি রচিত হয়। গ্রামের নারীরা প্রতিকূলতা অতিক্রম করে কীভাবে আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন, অক্ষরজ্ঞান অর্জন করেছেন, পরিবার ও সমাজে নিজেদের অবস্থান শক্ত করেছেন এবং একটি বৃহত্তর সামাজিক আন্দোলনের অংশে পরিণত হয়েছেন বক্তব্যে তা তুলে ধরেন অধ্যাপক ইউনূস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১১ সালে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর পর এই প্রথমবারের মতো গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করলেন অধ্যাপক ইউনূস। তিনি পুরোনো সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের পাশাপাশি ব্যাংকের চলমান কার্যক্রম আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

ট্যাগঃ

গ্রামীণ ব্যাংকের ৫০ বছর ও নোবেল পাওয়ার ২০ বছর উপলক্ষে অধ্যাপক ইউনূসকে সংবর্ধনা

সময়ঃ ১২:০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬