০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এক দিনে দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৫৪১ Time View

নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমান ভূপাতিতের দাবি

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন শুক্রবার দেওয়া এক ভাষণে বলেন, নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

ইব্রাহিম জুলফাগারি বলেন, ইরানের নিজস্ব ‘নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা’ ব্যবহার করে বিমানটি ভূপাতিত করা হয়েছে।

ইরানের এ কর্মকর্তা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। তাঁর এ দাবি মিথ্যা। মার্কিন বিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি তার প্রমাণ।

ইব্রাহিম জুলফাগারি বলেন, ‘কেশম দ্বীপের দক্ষিণে একটি উন্নত শত্রু যুদ্ধবিমান লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। সেটি কেশম ও হেনগাম দ্বীপের মাঝামাঝি জলসীমায় বিধ্বস্ত হয়েছে।’

যুক্তরাষ্ট্রের কোন যুদ্ধবিমানটি নিজস্ব ‘নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা’ ব্যবহার করে ধ্বংস করা হয়েছে, তা স্পষ্ট করেননি ইব্রাহিম জুলফাগারি। কিন্তু তাঁর বর্ণনা থেকে মনে হয়, তিনি এ-১০ মডেলের মার্কিন যুদ্ধবিমানের কথা বলছেন। কারণ এটি হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হয়েছে।

ট্যাগঃ

এক দিনে দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

সময়ঃ ১২:০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬