১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কসর নামাজের নিয়ম

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৬১১ Time View

কসর শব্দের অর্থ সংক্ষিপ্ত করা। ইসলামী শরিয়তে কসর নামাজ বলতে মুসাফিরের জন্য চার রাকাত ফরজ নামাজ (জোহর, আসর, এশা) দুই রাকাতে আদায় করার বিধান বোঝায়। ফজর (২ রাকাত) এবং মাগরিব (৩ রাকাত) নামাজ কসর করা যায় না। কোরআনে আল্লাহ বলেছেন, “যখন তোমরা দেশে ভ্রমণ করো, তখন নামাজ সংক্ষিপ্ত করায় কোনো পাপ নেই, যদি তোমরা শত্রুর আক্রমণের আশঙ্কা করো।” (সুরা নিসা, আয়াত: ১০১)

যদিও এই আয়াতটি যুদ্ধের প্রেক্ষাপটে নাজিল হয়েছে, তবে হাদিসে স্পষ্ট যে, শান্তিপূর্ণ সফরেও কসর নামাজের অনুমতি আছে। (সহিহ বুখারি, হাদিস: ১০৮৯)

ট্যাগঃ

দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা

কসর নামাজের নিয়ম

সময়ঃ ১২:০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫