ভারতীয় সিনেমাকে অনেক স্মরণীয় গান উপহার দেওয়া অস্কারজয়ী সুরকার এ আর রাহমান সম্প্রতি বলিউডে নিজের কাজ কমে যাওয়ার প্রসঙ্গে কথা বলেছেন। বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন, গত আট বছরে হিন্দি চলচ্চিত্রশিল্পে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে তাঁর কাজের সুযোগের ওপর।
‘তাল’ পর্যন্ত নিজেকে বহিরাগতই মনে হতো
রাহমান জানান, তামিল ইন্ডাস্ট্রি থেকে আসা একজন সুরকার হিসেবে বলিউডে দীর্ঘদিন নিজেকে বহিরাগতই মনে হতো। তাঁর ভাষায়, ‘আসলে “রোজা”, “বম্বে”, “দিল সে…”—এ তিনটি ছবির পরও আমি নিজেকে আউটসাইডারই ভাবতাম; কিন্তু “তাল” একেবারে ঘরে ঘরে পৌঁছে যায়। বলা যায়, সেটি সবার রান্নাঘরেও ঢুকে পড়েছিল। আজও উত্তর ভারতের মানুষের রক্তে “তাল” মিশে আছে। কারণ, এতে পাঞ্জাবি, হিন্দি আর পাহাড়ি সুরের মিশেল রয়েছে। তামিল মানুষের জন্য হিন্দি বলা সহজ নয়, ভাষার সঙ্গে আমাদের আবেগময় টান অনেক।’
Voice24 Admin 





