০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াশে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বসুন্ধরা শুভসংঘ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৫৯৪ Time View

সিরাজগঞ্জের তাড়াশে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বসুন্ধরা শুভসংঘের তাড়াশ উপজেলা শাখার সভাপতি মো. শামিউল হক শামীমের সভাপতিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হাসান।

বসুন্ধরা শুভসংঘের তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, মো. আনিসুর রহমান, মোছা. আফরোজা খানম, মোছা. রঞ্জুয়ারা খাতুন, সাংবাদিক মিলু সরকার, হাদিউল হৃদয়, শহিদুল ইসলাম রিপন, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি সনাতন দাশসহ আরও অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যত। তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করলে আমরা গর্ব অনুভব করব।

বসুন্ধরা গ্রুপের প্রশংসা করে তারা বলেন, বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী অসহায় মানুষের জন্য যে সেবামূলক কাজ করে যাচ্ছে, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। তাড়াশেও এ ধরনের সেবা ও সচেতনতামূলক কাজ অব্যাহত থাকবে।

এ সময় অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন এবং তাদের কৃতিত্বের জন্য মিষ্টিমুখ করান। এবার তাড়াশ উপজেলার বিভিন্ন মাদরাসা, কারিগরি স্কুল ও উচ্চ বিদ্যালয় থেকে ৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বসুন্ধরা শুভসংঘের সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত আনন্দ প্রকাশ করে বলে, এমন অনুষ্ঠান তাদের উচ্চ শিক্ষার জন্য অনুপ্রাণিত করেছে।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

তাড়াশে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বসুন্ধরা শুভসংঘ

সময়ঃ ১২:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫