০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পার্লারের টয়লেটে মিলল নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯২ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ৬ ফেব্রুয়ারি ২০২৬  

নারায়ণগঞ্জ শহরের একটি বিউটি পার্লারের টয়লেট থেকে কামরুন নাহার ইতি (৩৮) নামে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আমলাপাড়া এলাকার ‘পরী বিউটি পার্লার’ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।

কামরুন নাহার ইতি আব্দুর রাজ্জাকের মেয়ে। তিনি সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে স্বামী আনোয়ার হোসেন সেন্টুর সঙ্গে থাকতেন।

ওসি আব্দুল হালিম বলেন, “বিউটি পার্লারের মালিক ছিলেন ওই নারী। গত ২৭ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ভাই মো. আলিফ এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। শুক্রবার দুপুরে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশের একটি দল দরজা ভেঙে টয়লেটের ভেতর থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে।”

তিনি বলেন, “নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। কীভাবে তার মৃত্যু হয়েছে তা ফরেনসিক এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ বিষয়ে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”

ঢাকা/অনিক/রাজীব

ট্যাগঃ

পার্লারের টয়লেটে মিলল নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ

সময়ঃ ১২:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬