০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশিদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৫৮১ Time View

প্রকাশিত: ১৭:৪৫, ১১ আগস্ট ২০২৫  

২০২৫-২০২৬ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে, বাংলাদেশে কর্মরত বিদেশিদের অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১১ আগস্ট) এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিশেষ আদেশে বলা হয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রমাণ সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা ও মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তবে, এসব করদাতারা ইচ্ছা করলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনের সমস্যা থাকায় যদি কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে অক্ষম হন, তাহলে তাকে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তারা কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।

আয়কর আইন ২০২৩-এর ধারা ৩২৮(৪) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এনবিআরের বিশেষ আদেশের মাধ্যমে গত ৪ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

ঢাকা/নাজমুল/রফিক

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বিদেশিদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়

সময়ঃ ১২:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫