০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেপরোয়াগতির মোটরসাইকেল ধাক্কা দিলো পথচারীকে, নিহত ২ 

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৫৫৩ Time View

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ১৭ জানুয়ারি ২০২৬  

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বেপরোয়াগতির মোটরসাইকেল পথচারীকে ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ভাতকুড়া-নলুয়া ভায়া বাসাইল সড়কের বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছে।

নিহতরা হলেন, টাঙ্গাইল সদরের গোসাইজোয়াইর এলাকার মোটরসাইকেল চালক মিলন (২৪) এবং পথচারী বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার আরফান খান (৭৫)। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, পথচারী ও চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা যায়, সখীপুর উপজেলায় অনুষ্ঠিত ফাইলা পাগলার মেলা থেকে ফেরার পথে তিনজন আরোহী নিয়ে বেপরোয়াগতির মোটরসাইকেল পথচারীকে ধাক্কা দেয়। পথচারী ও চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়। মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছে।  

ঢাকা/কাওছার/বকুল 

ট্যাগঃ
জনপ্রিয় খবর

বেপরোয়াগতির মোটরসাইকেল ধাক্কা দিলো পথচারীকে, নিহত ২ 

সময়ঃ ১২:০০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬