১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরঘেরা দ্বীপটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হওয়ার শঙ্কা

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫৭১ Time View

দ্বীপটির অন্তত ১০ জন চালক প্রথম আলোকে জানান, আজ বৃহস্পতিবার সকালে হন্যে হয়ে খুঁজেও তেলের সন্ধান পাননি তাঁরা। আনোয়ার হোসেন নামের এক টেম্পোচালক বলেন, তিনি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তেলের জন্য বিভিন্ন বাজারে ঘুরেছেন। কোথাও এক ফোঁটা তেল পাননি। এর মধ্যে একজনের কাছ থেকে জানতে পেরেছিলেন, গুপ্তছড়া বাজারে ২০০ টাকায় পেট্রল বিক্রি হচ্ছে। উপায় না পেয়ে তিনি বাড়তি দামেই কিনতে গিয়েছিলেন। তবে সেখানে গিয়েও পাননি।

অটোরিকশাচালক মো. আরিফ বলেন, ‘এ অবস্থা চলতে থাকলে আগামীকাল শুক্রবার থেকে রাস্তায় কোনো গাড়ি থাকবে না। আমাদের অবস্থা কী হবে, জানি না। আমাদের আয়রোজগারের অন্য কোনো পথ নেই।’

ট্যাগঃ

সাগরঘেরা দ্বীপটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হওয়ার শঙ্কা

সময়ঃ ১২:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬