০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিনেমাকে ছাপিয়ে আলোচনায় নাটকের গান ‘আগুন’

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫৪২ Time View

ঈদ মানেই নতুন সিনেমা আর সেই সিনেমার গান ঘিরে দর্শকের উচ্ছ্বাস। তবে ঈদুল ফিতরে দেখা গেল ভিন্ন এক চিত্র। একাধিক আলোচিত সিনেমার গান প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নাটকের গান ‘আগুন’। 

সিএমবির ব্যানারে নির্মিত ঈদের ‘গোলাপী’ নাটকে গানটি ব্যবহার করা হয়েছে। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। সিনেমাটিক নির্মাণ, প্রেমময় কথা, আকর্ষণীয় সুর এবং চোখ ধাঁধানো পারফরম্যান্স—সব মিলিয়ে ‘আগুন’ যেন এবারের ঈদের সংগীত দুনিয়ায় আলাদা এক জায়গা করে নিয়েছে। 

গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও কণা। কথায় আছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত পরিচালনাও করেছেন ইমরান। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে পারফর্ম করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। ‘গোলাপি’ নাটক পরিচালনা করেছেন রুবেল হাসান। 

গানটির অপ্রত্যাশিত সাফল্যে উচ্ছ্বসিত ইমরান মাহমুদুল। তিনি বলেন, “আমরা ‘আগুন’ গানটা আলাদা করে হিট করার পরিকল্পনা নিয়ে বানাইনি। গল্পের প্রয়োজন থেকেই এটি করা। তবে দর্শক যেভাবে গ্রহণ করেছে, তা সত্যিই বিস্ময়কর। এখন মনে হচ্ছে, গানটি নিজের মতো করেই পথ খুঁজে নিয়েছে।” 

গানটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু মনে করেন, ভালো কনটেন্ট থাকলে মাধ্যম কোনো বাধা হয়ে দাঁড়ায় না। তার ভাষায়, “দর্শক এখন প্ল্যাটফর্ম দেখে না, তারা খোঁজে ভালো কনটেন্ট। ‘আগুন’ প্রমাণ করেছে, নাটকের গানও সিনেমার গানকে ছাড়িয়ে যেতে পারে।”  

বলে রাখা ভালো, ঈদুল ফিতরে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির আগেই এসব সিনেমার গান ইউটিউবে মুক্তি পেয়েছে। তবে সেসব গানের কোনোটিই তেমন আলোচনায় আসেনি। এর মধ্যে রয়েছে ‘প্রিন্স’ সিনেমার ‘পরী’ ও ‘জ্বালা জ্বালা’, ‘দম’-এর ‘কোথায় পাব তাহারে’ ও ‘এই মন তোমাকে দিলাম’, ‘প্রেশার কুকার’-এর ‘বড়াই করে’, ‘বনলতা এক্সপ্রেস’-এর ‘চাইতেই পারো’ ও ‘উড়াল দেব আকাশে’ এবং ‘রাক্ষস’-এর ‘শুদ্ধতার প্রেম’ ও ‘তুমি ছাড়া’।

ট্যাগঃ

সিনেমাকে ছাপিয়ে আলোচনায় নাটকের গান ‘আগুন’

সময়ঃ ১২:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬