উইকেট থেকে বেরিয়ে খেলতে এসে রিশাদের টার্নে পরাস্ত হয়ে স্টাম্পড হন ওভারটন। প্রথম দুই ওভারে ২ উইকেট পেলেও এই সময়ে রিশাদ পুরোপুরি নিয়ন্ত্রিত ছিলেন না। ওই দুই ওভারেই আসে ২১ রান। তবে পরের দুই ওভারে দৃশ্যপট বদলে দেন তিনি। দেন মাত্র ৫ রান। সঙ্গে তুলে নেন লুক উডের উইকেট।
বল হাতে আজ হোবার্টের শুরুটাও ছিল দারুণ। রিশাদ পঞ্চম ওভারে বোলিংয়ে আসার আগেই অ্যাডিলেডের ৪ উইকেট তুলে নেয় দলটি। দুই পেসার রিলে মেরেডিথ ও নাথান এলিস মিলে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে ফেরান। এরপর অ্যাডিলেড ১৪১ পর্যন্ত যেতে পেরেছে মূলত লিয়াম স্কটের ৫৮ বলে অপরাজিত ৯১ রানের ইনিংসে।
রিশাদদের পরের ম্যাচ আগামী ১১ জানুয়ারি।
Voice24 Admin 





